Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

নীলকন্ঠ রাধা কৃষ্ণ মন্দিরের তালা ভেঙ্গে  লুট করল দুষ্কৃতকারীরা

হলদিয়া দুর্গাচক থানা এলাকার কুমারচক গ্রামে প্রাচীন  নীলকন্ঠ রাধা কৃষ্ণ মন্দিরের তালা ভেঙ্গে সবকিছু লুট করে নিয়ে গেল দুষ্কৃতকারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে মন্দিরে থাকা তিনটি প্রণামী বাক্স এবং থালা-বাসন ও গয়নাগাটি সব নিয়ে পালিয়ে গেছে। রবিবার গভীর রাত্রে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙ্গে এই সমস্ত লুট করেছ বলে মন্দির কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।সোমবার ভোর পাঁচটা নাগাদ মন্দির কমিটি জানতে পারে মন্দির চুরি হয়ে গেছে।

কমিটির পক্ষ থেকে  থানায় অভিযোগ জানালে পুলিশ এসে তদন্ত করে। তিনটি প্রণামী বাক্সে প্রায় তিন লক্ষ টাকা ছিল বলে দাবি করেছে মন্দির কমিটি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে এলাকার বিধায়ক তাপসী মন্ডল  আসেন। তিনি বলেন প্রশাসনের দুর্বলতার কারণে কারীরা মাথাচাড়া দিচ্ছে। প্রশাসনকে আরো তৎপর হতে হবে তবেই এই দুষ্কৃতকারীদের তাণ্ডব বন্ধ হবে।

Related News

Also Read