Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার বিজেপি সমর্থক পিতা ও পুত্র।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে তৃণমূল সমর্থক এক ব্যাক্তির দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার হলো বিজেপি সমর্থক পিতা ও পুত্র। অভিযোগ শনিবার সন্ধ্যায় শ্যামপুর কটকা এলাকার জয়দেব দাস নামের এক তৃনমূল সমর্থকের দোকান ভাঙচুর চালায় এবং লুটপাট করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

অভিযোগ বিজেপির সমর্থক তালপার্টি কোস্টাল থানার অন্তর্গত উত্তর বোগা গ্রামের বাসিন্দা স্বপন মিদ্দা ও তার পুত্র দেবজ্যোতি মিদ্দার নেতৃত্বেই শনিবার জয়দেবের দোকানে ভাঙচুর চালানো হয়। খেজুরি থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে।

রবিবার অভিযান চালিয়ে উত্তর বোগা থেকে স্বপন মিদ্দা  ও দেবজ্যোতি মিদ্দাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে সোমবার তোলা হয়। বিচারক তাদের জামির নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন।

Related News

Also Read