Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

তাজপুরে ক্ষতিগ্রস্ত দোকানদারদের  ত্রাণ  তুলে দিলেন অখিল গিরি।

তাজপুরে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে ত্রাণ  তুলে দিলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উত্তাল সমুদ্রের জেরে রামনগর ১ ব্লকের তাজপুর পর্যটন কেন্দ্রে সমুদ্র পাড় ভাঙ্গন হয়। এই ভাঙ্গন এর জেরে প্রায় ৫০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তারা এখন নিরুপায়। তাদের রোজগারের কোন পথ নেই। এক্ষেত্রে বনদপ্তর সহযোগিতার জায়গায় বিরোধিতা করেছে বলে অভিযোগ। বনদপ্তর ২০ জন  এর বিরুদ্ধে মন্দারমনি থানায় অভিযোগ দায়ের করেছে। পাল্টা হিসেবে স্থানীয় তপশিলি মহিলারা বানাধিকারীক মনীষা সাউ এবং বিড অফিসারের বিরুদ্ধে মন্দারমনি থানা  এস সি, এস টি ধারায় অভিযোগ  দায়ের করেছে।

এই অবস্থায় ক্ষতিগ্রস্ত দোকানদারের পাশে দাঁড়ানোর জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী সহ অন্যান্য  ত্রাণ তুলে দিলেন প্রাক্তন মন্ত্রী অখিল গির। উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ স্বপন দলাই,আতঙ্ক গুঞ্জন জানা, হরে কৃষ্ণ মাইতি  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারেরা খুশি বলে জানা গেছে। তারা প্রাক্তন মন্ত্রীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

Related News

Also Read