কাঁথি শহরে হাতেনাতে ধরা পড়লো মোবাইল চোর। এই ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহলে জোর আতঙ্কের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অ্যাপেলো মেডিসিন দোকানে একটি ভিন রাজ্যের হিন্দিভাষী যুবক ওষুধ কিনতে ঢুকে। তখনই একটি মোবাইল হাতিয়ে নিয়ে বেরিয়ে পালিয়ে যায়। দোকানের কর্মচারী মোবাইল খুঁজে না পেয়ে তখনই সিসি ক্যামেরা সার্চ করে দেখে এবং যুবককে চিহ্নিত করে। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেয় এবং দোকানের কর্মচারীরা মোবাইল চোরের খোঁজে বেরিয়ে পড়ে।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর কাঁথি আয়ুর্বেদ কলেজের সামনে ওই যুবককে দেখতে পেয়ে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তল্লাশি করে ওই যুবকের কাছ থেকে কোন কিছু পায়নি। কাঁথি থানার পুলিশের অনুমান এই চক্রে অনেকে যুক্ত। চুরি করে অন্য কাউকে পাচার করে দিয়েছে। সেই কারণে পুলিশ তল্লাশি চালাচ্ছে অন্য যারা যুক্ত আছে তাদেরকে ধরার জন্য।






