Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

নাবালিকা মেয়ের বিয়ের প্রতিবাদে বাড়ির সামনে ধর্নায় কন্যাশ্রী ক্লাব।

গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসলো নাবালিকার সহ পাঠিনী গোলাড় কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গোলাড় গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে। কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের অভিযোগ, গোলাড় হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল দোলই (১৬) এর ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে, যা আইনত অপরাধ। শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলইয়ের বাড়িতে হাজির হয় গোলাড় হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্না অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে। তা নাহলে তারা ধর্না অবস্থান চালিয়ে যাবে।
তবে মেয়ের মা রেখা দোলই বলেন, মেয়ের বিয়ে তারা দেননি! মেয়ে নিজেই পালিয়ে গিয়েছে দুমাস আগে। না জানিয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার মা রেখা দোলই এর। তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তাদের লিখিত প্রতিশ্রুতি ঢ়দিলেই উঠবে ধর্না অবস্থান। অবশেষে সন্ধ্যা নাগাদ তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলনায় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা।

Related News

Also Read