Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

সাবাজপুটের রথে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রথের প্রতিযোগিতা হল কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের সাবাজপুট গ্রামে। বৃহস্পতিবার সাবাজপুট বন্দেমাতরম ক্লাবের ব্যবস্থাপনায় সাবাজপুট বাজারের উপর রথের প্রতিযোগিতা বসে। এই প্রতিযোগিতা ঘিরে কচিকাঁচাদের মধ্যে যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে ঠিক সেভাবেই বড়দের মধ্যেও উৎসাহ দেখা গেছে। যে কারণে জনপ্লাবনে পরিণত হয়েছিল এই রথ প্রতিযোগিতার মাঠ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রতিযোগিতার  উদ্বোধন করেন বন্দেমাতরম ক্লাবের সভাপতি তথা কাঁথি পৌরসভার পৌর প্রধান ও বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন সম্পাদক তথা পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস, উপপ্রধান শোভন পয়ড়্যা,প্রাক্তন কর্মধ্যক্ষ মৃন্ময় পন্ডা সহ বহু গুণীজন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, দেবায়ন কর, অভিজিৎ মাইতি, দীপান্বিতা মাইতি।প্রথম থেকে দশম স্থান অধিকারী পর্যন্ত বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া অন্য সকলকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে। এই রথ প্রতিযোগিতায় ২১০ টি রকমারি রথ নিয়ে হাজির হয়েছিল কচিকাঁচারা।

রথ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানিয়েছে এই বিপুল আয়োজনে তারা অংশগ্রহণ করতে পেরে খুশি। তাদের অভিভাবকেরা রাম গোবিন্দ বাবুর ভুয়সি প্রশংসা করেন। তারা বলেন রাম গোবিন্দ বাবু এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। সমগ্র কর্মসূচি সফল হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সম্পাদক রাম গোবিন্দ দাস।

Related News

Also Read