Select Language

[gtranslate]
২০শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ৪ঠা জুলাই, ২০২৬ )

বাইক ছিনতাই-এর ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

মারধর ও বাইক ছিনতাই এর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মারিশদা থানার পুলিশ। অভিযোগ কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার ব্যাবর্তাচকের বাসিন্দা সুভাষ বেরা এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে এবং তার বাইক ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

গত ২৯ মে এই ঘটনা ঘটলে নির্যাতিত ব্যক্তি ৩০ মে মারিশদা থানায় সুভাষ বেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামলে সুভাষ গা ঢাকা দেয়। সোমবার মারিশদা থানার পুলিশ অভিযান চালিয়ে সুভাষ বেরাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

Related News

Also Read