Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঘরের মধ্যে থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কাঁথি থানার দারুয়ার মহিষামুন্ডা গ্রামের গৃহবধূ মমতা সাউ (৪২)কে পরিবারের লোকেরা ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াসায় পরিবার।পরিবারের লোকেরা জানিয়েছে মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read