Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

দিঘা মোহনা সহ সীবিচ-এ ঘুরতে এলেন দিলীপ ঘোষ।

বুধবার সকাল সকাল দিঘা মোহনা সহ সীবিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যারা মাছ কেনাবেচা করছে এবং যারা মাছ কিনতে আসছে  সেই সকল সাধারণ মানুষের সাথে  কথা বললেন তিনি।

সংবাদমাধ্যমের সামনে একেবারে তিনি প্রথমেই রাজনৈতিক ব্যাপারে কোন প্রশ্ন উত্তর নয় এটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হননি তিনি। সমাজ মাধ্যমে চোপড়ার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও প্রসঙ্গে তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন গণপ্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটছে তার জন্য আমাদের সরকার একটি আইন লাঘু করেছে।১ তারিখ থেকে যে আইন লাগু হয়েছে সেখানে গণপ্রহার করছে এমন ক্ষেত্রে  দোষী সাব্যস্ত হলেই আইন তার মৃত্যুদণ্ড দেবে। দিলীপ বাবু অভিযোগ করেন তাই যখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকই বারে বারে বিভিন্ন জায়গায় গণপ্রহারে মেতে উঠছে তখন থেকেই এই আইনের বিরোধিতা করছেন। তাদের উকিল চামচা এই কাজে সহযোগিতা করছে।

দিলীপ বাবু বলেন গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে।যারা দিল্লিতে ধরনা দিতো হাথরাসের ঘটনা নিয়ে এত কথা বলতো আজ সেই সব বুদ্ধিজীবী কোথায় প্রশ্ন করেন দিলীপ বাবু।

Related News

Also Read