Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

ডক্টর ডে উপলক্ষে রক্তদান শিবির।

রক্তের সংকট মেটাতে ডক্টর ডে উপলক্ষে সোমবার কাঁথি ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপন লায়ন্স ক্লাব অব কন্টাই দেশপ্রাণের সহযোগিতায় রক্তদান শিবির হলো। কাঁথি শহরে ব্রহ্মার মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ব্যবসায়ী সমিতির সভাপতি অজিত কুমার কামিলা।শিবিরে ৫ জন মহিলা সহ ৪০জন রক্তদান করেন।

রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংক। শিবিরে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্পাদক চন্দন কুমার সাউ, অমিত কামিলা, সুজিত গিরি, তোতন চক্রবর্তী, সত্যরঞ্জন কামিলা এবং লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মনোজ কামিলা, অর্পিতা পাল, দিলীপ দাস, তারাশঙ্কর পড়িয়ালী, সুপ্রকাশ মাইতি, রুপক গিরি, সুজিত সর, মনিদিপা মাইতি প্রমূখ। ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।

Related News

Also Read