Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

বাৎসরিক শীতলা পূজা বারুইপুরে

প্রদীপ কুমার সিংহ :- বাৎসরিক শীতলা পূজা হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের পোয়ালেডাঙ্গা এলাকায়। এই পুজো এবারে ৭১ বছরের পদার্পণ করে।পূজা উপলক্ষে ওই এলাকার সমস্ত বাড়ির পরিবারের মানুষরা শনিবার পান্তা ভাত খায় ঐদিন এলাকা মানুষের বাড়িতে অরন্ধন হয়।

পুজো উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে। শুক্রবার সন্ধ্যায় হরিনাম হয়েছে,  পূজা মায়ের পূজা আরতি যার চমক ভাবে  হয়,
ঐদিন বেশকিছু মহিলা তাদের মানত থাকায় তারা দন্ডি কাটে। রবিবার সান্ধ্যকালীন অনুষ্ঠান নামকরা কীর্তনিয়াদের নিয়ে  কীর্তন কীর্তন পরিবেশন হবে, সোমবার   সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মঙ্গলবার সন্ধ্যায় মায়ের মা ভোগ প্রসাদ বিতরণ করা হবে। এই মহা ভোগ প্রসাদ প্রায় পাঁচ হাজার ভক্তের জন্য দেওয়া হবে।
বিশিষ্ট অতিথিতে এইসব অনুষ্ঠানে আনাগোনা থাকবে। এই পূজার এবারে মোট খরচ প্রায় ৪০ হাজার টাকা।

Related News

Also Read