Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ফাইল লোপাটের অভিযোগ তুলে সীতানন্দ কলেজে বিক্ষোভ এবিভিপির

গতকাল শনিবার এবিভিপি ও তৃণমূল ছাত্র সংগঠনের সংঘর্ষ  উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রামের সীতানন্দ কলেজ চত্বর।  কলেজের ভেতরে ও বাইরে বেশ কিছু দলীয় পতাকা লাগিয়ে দিয়েছিলো দুই পক্ষই। রবিবার ফের উত্তপ্ত হলো কলেজ চত্বর। এবিভিপির অভিযোগ টিএমসিপির কিছু ছাত্র রবিবার ছুটির দিনে বহিরাগত কয়েকজনকে নিয়ে ভেতরে গিয়ে ফাইল লোপাটের চেষ্টা  ও সরকারী সম্পত্তি তছনছ করে বলেই অভিযোগ। ভেতরে যে সব পতাকা ছিল তাদের সেগুলো ও ছিঁড়ে ফেলে। অভিযোগ তুলে তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্রদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। বচসা ধাক্কাধাক্কি চলে।
তৃণমূল ছাত্র পরিষদের দাবি তৃণমূল কোন বহিরাগত ঢোকায়নি,  পরিবর্তে বিজেপি ছাত্র সংগঠনের ছেলেরাই বহিরাগত ছেলেদের নিয়ে এসেছে কলেজে।
রবিবার ছুটির দিনে ভেতরে শুধুমাত্র হোস্টেলের ছেলেরা রয়েছে। তারপরেই এবি ভি পির পক্ষে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। যদিও এই ঘটনায় তৃণমূল  ছাত্র সংগঠনের দুটো গ্রুপ ও অখিল ভারত বিদ্যার্থী পরিষদ কে তীব্র কটাক্ষ করেছে এস অফ আইয়ের। আমারও কলেজে বহিরাগতদের প্রবেশ কে ঘিরে উত্তেজনা। প্রতিবাদে মুখর হয়  এবিভিপি ছাত্র সংগঠন। এই ঘটনাকে ঘিরে ওরা নিরাপত্তার ব্যবস্থা করে সেটা সীতানন্দ  কলেজ কর্তৃপক্ষ। সীতানন্দ কলেজে উত্তেজনা চলতেই আছে।

Related News

Also Read