Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

স্ব পরকীয়া  ধরে ফেলায় বেধড়ক মার স্ত্রীকে

প্রদীপ কুমার সিংহ:- স্ত্রীর গহনায় অটো কিনবে স্বামী।স্ত্রীকে বলে তার গহনা স্বামী নিয়ে যায়। পরে সেই গহনা প্রতিবেশী এক স্ত্রীকে পড়তে দেখে। সেই দেখেই সন্দেহ হয় স্ত্রীর।
স্বামীর পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কামরাবাদ এলাকার বাসিন্দা বাপি নস্করের সাথে বছর দশেক আগে বিয়ে হয় রুনু নস্করের। তাদের একটি সন্তান রয়েছে। এর আগেও বাপি নস্করের বিয়ে হয়েছিল বলে অভিযোগ। সেই বিয়ে লুকিয়ে রুনুকে বিয়ে করেন তিনি এমনটাই অভিযোগ রুনু নস্করের। সম্প্রতি প্রতিবেশী মৌসুমী সরদার নামে এক মহিলার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন বাপি। আজ সকালে দুজনকে একসাথে এক ঘরে ধরে ফেলেন তিনি ও পাড়ার প্রতিবেশীরা । বিষয়টি সামনে আসতেই রুনু নস্করের উপর হামলা চালায় বাপি ও তার প্রেমিকা। আহত অবস্থায় থানায় আসেন রুনু নস্কর । সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেলও করান। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রুনু নস্করের  আরো অভিযোগ তার গহনা তার স্বামী অটো না কিনে মৌসুমী সর্দার কে দিয়েছে।

Related News

Also Read