কুড়িয়ে পাওয়া ব্যাগ ফেরত দিলেন এক ঠিকাদার। আজ শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ কাঁথির দেশপ্রাণ ব্লকের কাঁথি রসুলপুর রাজ্য সড়কের উপর মুকুন্দপুর বাজারে একটি ব্যাগ কুড়িয়ে পান চালতি গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা পেশায় ঠিকাদার দেবাশীষ দাস। ব্যাগটি খুলে দেখেন তারমধ্যে ব্যাংকের পাস বই, মোটা অংকের টাকা লেখা এবং স্বাক্ষর করা ব্যাংকের চেক রয়েছে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।
নথি থেকে জানতে পারেন ওই ব্যক্তি দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেউলপোতা গ্রামের মিন্টু গুড়িয়া। মিন্টু বাবুকে খবর দিয়ে ডেকে তার ব্যাক ফেরত দেন। ব্যাগ ফেরত পেয়ে মিন্টু বাবু খুশি হয়ে কিছু অর্থ দিতে চান দেবাশীষ বাবুকে। দেবাশীষ বাবু তুই অর্থ নিতে রাজি হননি। এই ঘটনায় এলাকার মানুষ অভিনন্দন জানিয়েছেন দেবাশীষ বাবুকে।
Post Views: 72





