কাঁথি শহরের বিশিষ্ট্য সমাজসেবী ও ব্যাবসায়ী চন্দন সিনহার নামে সোস্যাল মিডিয়ায় ফেক একাউন্ট খুলে টাকা তুলছে প্রতারক।ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।বিষয়টা জানতে পেরে চন্দন সিনহাও তার পরিচিতদের এই ব্যাপারে সচেতন করছেন।

কাঁথি পৌরসভার ৩নং ওয়ার্ডের দারুয়ার বাসিন্দা চন্দন সিনহা।বিশিষ্ট্য এই বরফ কারখানার মালিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন।উত্তর পূর্ব ভারতের সর্ব বৃহৎ আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কের দীর্ঘদিনের ডাইরেক্টার,এমন কি ভাইস চেয়ারম্যান ছিলেন।৫০ বছরের পুরানো কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমাজসেবী সংগঠনের অন্যতম কর্মকর্তা চন্দন সিনহা।
অভিযোগ জনৈক আশা পাল নামের এক মহিলা সোস্যাল মিডিয়ায় চন্দন বাবুর ছবি সহ একটি ফেক একাউন্ট বানিয়ে সেখান থেকে তাঁর পরিচিতদের ম্যাসেজ করে করে টাকা ধার চাইছে।

ঘটনাটা নজরে আসতেই চন্দন বাবু তাঁর পরিচিতদের সজাগ করেছেন।এই প্রতারনার ফাঁদে পড়ে কেউ যাতে টাকা না পাঠান তার জন্যে সকলকে সচেতন করেছেন তিনি।সেই সাথে ঘটনাটা প্রশাসনের নজরে এনেছেন তিনি






