Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

মাছের ভেড়ি থেকে মৃতদেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কাস্টখালি এলাকায় মাছের ভেড়ি থেকে একজনের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গভীর রাতে মোটর চালিত পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় এই ব্যাক্তি। 

বাড়সুন্দরা এবং কাস্টখালির মধ্যস্থলে এক মাছের ভেড়িতে রাত্রিতে মোটর চালাতে গিয়ে মাছের ভেড়িতে পড়ে থাকে।  মৃতের নাম অনুপম মান্না ( ৪০) ।সকালবেলায় পরিবারের লোকেরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।  বিদ্যুৎপৃষ্ঠ  অস্বাভাবিক মৃত্যু ঘিরে সন্দেহে দানা বেঁধেছে ‌। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তরহিংলী গ্রাম পঞ্চায়েত ভবানীপুর থানা এলাকায়।

ভবানীপুর থানার পুলিশ তৎক্ষণাৎ ওই এলাকায় গিয়ে মৃতদেহ নিয়ে আসে ময়না তদন্তের জন্য ।হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য মৃতদেহ  রয়েছে। তবে এই ঘটনা কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায় দুই সন্তান ও স্বামী স্ত্রী নিয়ে বসবাস করতেন। বাড়ির একমাত্র উপার্জনশীল ছিলেন অনুপমবাবু। বর্তমান দুই সন্তান পড়াশুনা করছে। আগামী দিনে কিভাবে সংসার চলবে সেই চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। এই ঘটনার তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

Related News

Also Read