ইন্দ্রজিৎ আইচ :- দীর্ঘ চার বছর পর কলকাতা লেক ক্লাবে আবার অনুষ্ঠিত হলো সর্ব ভারতীয় আন্তঃস্কুল রেগাটা। গত ২ জুন থেকে শুরু হয় এই প্রতিযোগিতা।শেষ হয় ৯ জুন । বছর দুয়েক আগে রোয়িং করার সময়ে দুই রোয়ারের মৃত্যুর পর কিছুটা ভাটা পরে ছিল রোয়িংয়ে। লেক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই সংস্থার পক্ষ থেকে সুদীপ নাহা
জানালেন এবারে আমরা খুব সতর্কতা মূলক সব ব্যাবস্থা রেখেছিলাম। ছিলো ৩ টি স্প্রিড বোর্ট, এম্বুলেন্স, অত্যাধুনিক লাল ও সবুজ সিগন্যালিং ব্যাবস্থা।
অতিমারির কারণে বন্ধ ছিল এই স্কুল রেগাটা। আবার সব কিছু সুন্দর ভাবে আমরা শুরু করতে পেরেছি। এই প্রতিযোগিতা প্রতি বছর হবে।লেক ক্লাবের পক্ষ থেকে অভিজিৎ বসু জানালেন এ বছর ৩০টি স্কুলের ১৫০ জন প্রতিযোগী এই স্কুল অংশ নিয়েছিলো।
জুনিয়র বয়েজ, জুনিয়র গার্লস, সিনিয়র বয়েজ, সিনিয়র গার্লস- এই চারটি বিভাগ রাখা হয়েছিলো। জুনিয়র বিভাগ ক্লাস ১০ এবং সিনিয়র বিভাগ ক্লাস ১২ পর্যন্ত রাখা হয়েছেলো। এ বারের প্রতিযোগীতার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছেলো। ছিলো পাওয়ার লাইট আর ইমারজেন্সি সাইরেন। লেক ক্লাবের বক্তব্য, নতুন প্রতিভা তুলে আনার জন্যই এই স্কুল রেগাটা প্রতিযোগিতা করা হচ্ছে। এক কিলোমিটারের এই প্রতিযোগিতা ছিলো। আগামী ২ রা জুন রবিবার দুপুড়ে এই প্রতিযোগিতার
উদ্বোধন করেন কিংবদন্তী অলিম্পিক চ্যাম্পিয়ন গুরুবক্স সিং। ছিলেন ক্রীড়া জগতের বহু গুণী মানুষজন। ভোটের কারণে আগামী ১ এবং ৪ তারিখে এই প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছিল। বাকি দিন গুলো রেগাটা প্রতিযোগিতা
চলেছিলো সকাল ৬’৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত এই প্রতিযোগিতা হয়ে ছিলো।
যারা প্রথম – দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হলো পুরস্কার হিসেবে। এবারের এই রেগাটা য় ওভার অল চ্যাম্পিয়ন হয়েছে মডার্নহাই গার্লস এবং এন্ড্রুজ বয়েজ হাই স্কুল। এছাড়াও সেন্ট লরেন্স, খালশা হাই স্কুল, সাউথ পয়েন্ট, ফিউচার হোপ, দিল্লি পাবলিক স্কুল ভালো ফলাফল করেছে। তাদের হাতে ট্রফি ও মেডেল এবং ব্যাগ তুলে দেন বিখ্যাত সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার ও কোচ সম্বরণ ব্যানার্জী, কোচ রোশনি মহাদেবন, লেক ক্লাবের সম্পাদক দেবব্রত দত্ত, তমাল মুখোপাধ্যায়, WBI প্রেসিডেন্ট শুভাশিস দাশগুপ্ত এবং
ড : সুধী ম্যাক। সকল অতিথিরা এই উদ্যোগ কে সাধুবাদ জানায়।






