Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

হলদিয়াতে ভোজ্য তেল বোঝাই লরি গায়েব 

হলদিয়া শিল্প শহর থেকে ভোজ্য  তেল বোঝাই লরি গায়েব হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে শিল্প শহরে।

অভিযোগ গত ১৬ মে দেভোগের  আদানি ভোজ্য তেল কারখানা থেকে  তেল বোঝাই একটি লরি রওনা দেয় আলিপুরদুয়ার এর উদ্দেশ্যে। এই লরিটিতে প্রায় ২৪ লক্ষ টাকার ভোজ্য তেল ছিল। আলিপুরদুয়ারের মা ভবানী ট্রেডার্স এর বরাদ্দ অনুযায়ী এই ভোজ্য তেল পাঠানো হয়। লরিতে জিপিএস বসানো ছিল। এইভাবে লরিটিকে নজরদারি করা হচ্ছিল। ১৬ মে লরিটি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিলে ও ১৯ মে লরির ড্রাইভার জানায় লরি বিকল হয়ে যাওয়ার জন্য হাওড়ার ধুলাগড়ে গাড়িটি দাঁড়িয়ে আছে।

সেইমতো জি পি এস এ দেখা যায় লরিটি ধুলাগড়ে আছে। তারপর ২০ মে জিপিএস এর মাধ্যমে জানা যায় গাড়িটি হাওড়ার বালি জগাছায় আছে। তারপর থেকে গাড়িটির কোন হদিস পাওয়া যায়নি। লরি চালক এবং তার মালিকের ফোনের সুইচ বন্ধ বলে কোনরকম যোগাযোগ করা যায়নি। এই মালটি হলদিয়ার লাইম লাইট সেলস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পাঠানো হয়েছিল।

এই ট্রান্সপোর্ট সংস্থা জানায় এক দালালের মাধ্যমে হলদিয়ার বাড়ঘষিপুর থেকে  লরিটি ভাড়া করেছিল। আলিপুরদুয়ারে মা ভবানী ট্রেডার্স  খোঁজ নিয়ে জানা যায় লরিটি ওখানেও পৌঁছায়নি। তারপর ট্রান্সপোর্ট সংস্থার কর্তৃপক্ষ ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভবানীপুর থানার পুলিশ তদন্তে নামে। ভবানীপুর থানার আধিকারিক ইমরান মোল্লা  জানিয়েছেন সন্দেহভাজন দুজনকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনাকে ঘিরে শিল্প শহরে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ জোর কলমে তদন্ত করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related News

Also Read