Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

রেমানের প্রভাবে দিঘার সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস

1ঘুর্নিঝড় রেমানের প্রভাবে  পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছে করছে দিঘা উপকূলে। গাড়োয়াল টপকে রীতিমতো ঢেউ আছড়ে পড়ছে রাস্তায় ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমান প্রভাব ফেলতে পারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আজ ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দিঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দিঘা সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস্ দেখার জন্য। বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার ভোল বদল। আজ থেকেই বৃষ্টি পরিমান বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। আগামীকাল অর্থাৎ রবিবার প্রবল ঘূর্ণিঝড় রেমান বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

Related News

Also Read