নন্দীগ্রামে মৃতদেহ নিয়ে রাজনীতি বন্ধ করার দাবি জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোটের প্রার্থী সায়ন ব্যানার্জী।একই সাথে নন্দীগ্রামে এই রাজনীতি এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে সুত্রপাত হয়েছে বলেও অভিযোগ করেন সায়ন।নন্দীগ্রামে ভোট গ্রহনের আগের দিন সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ ও দাবি জানালেন বাম-কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জী।
তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম।তমলুক লোকসভা আসনে এবার তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলী।নির্বাচনের দুই দিন আগে সোনাচুড়ায় এক বিজেপি কর্মী খুন হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সারা নন্দীগ্রাম জুড়ে।সারা রাজ্য জুড়ে ফের আলোচনায় নন্দীগ্রাম।বিজেপির অভিযোগ তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা।উল্টো দিকে শাসক শিবিরের দাবি নিজেদের দলের গোষ্ঠী কোন্দলে খুনের ঘটনাকে তৃনমূলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি।এই পরিস্থিতিতে বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ আলোড়ন ফেলেছে।
এই সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে বাম প্রার্থী প্রশ্ন করেছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হয়।সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সেক হাবিবুরকে মহম্মদপুরে গ্রাম প্রধান কি ভাবে বানিয়েছে বিজেপি?এক জন কর্মীকে খুনের দায়ে অভিযুক্তকে কি ভাবে পাশের চেয়ারে বসান নন্দীগ্রামের বিধায়ক ? একই সাথে সায়ন ব্যানার্জী প্রশ্ন করেছেন তিন বছর ধরে এই খুনের তদন্ত করেও কেন সিবি আই কাউকে শাস্তি দিতে পারলো না ?






