Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

পান্ডুয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের উপর উদ্ধার

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়া গ্রামের পান্ডুয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের উপর উদ্ধার হলো বেশ কয়েকটি তাজা বোমা। তবে এই শিশু শিক্ষা কেন্দ্রেটি একটি ভোট কেন্দ্র। এই ঘটনায় স্থানীয় এলাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে বিজেপির স্থানীয় নেতৃত্বরা স্থানীয়দের থেকে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা দেকে  এগরা থানায় খবর দেয়।

এগরা থানার পুলিশ গিয়ে বোমা নিষ্ক্রিয় করে ঐ বোমা উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগে ফের সাহাড়া এলাকায় বার বার বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় স্থানীয় এলাকার মানুষ খুবই ভীত ও সন্ত্রস্ত।

Related News

Also Read