Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

উত্তম বারিকের সমর্থনে প্রচার করেছে দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট

দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে জোর কদম  প্রচার শুরু করেছে প্রথম দিন থেকে‌ এই দেশপ্রাণ কলেজে বিগত দিনে সমস্ত অনুষ্ঠানে উত্তম বারিককে দেখা যায়। এই কলেজের ছাত্র ইউনিট বরাবরই উত্তম বারিকের পাশে থাকে যেদিন থেকে উত্তম বারিকের নাম ঘোষণা হয়েছে সেই দিন থেকে কলেজ ইউনিট প্রচার কাজের নেমে গেছে। প্রচারের জন্য কিছু অভিনব কৌশল নিয়েছে এই টিএমসিপি ইউনিট। প্রথমে ছোট ছোট চায়ের দোকান যেখানে ভিড় বেশি হয় সেখানে দুই থেকে তিনজন ছাত্র ইউনিট টার্গেট করে যাচ্ছে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে প্রার্থী উত্তম বারিকের কে ভালো দিকগুলো নিজেদের মধ্যে আলোচনা করছে, একটু উচ্চস্বরে, এছাড়া জননেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন গুলো নিয়ে আলোচনা করছে এতে পার্শ্ববর্তী লোক গুলো শুনছে এই ভাবেই দইসাই , মারিশদা, নাচিন্দা, কাঁথি রুপশ্রী বাইপাস, গোবিন্দ বাজার, গয়া গিরি, তেলীপুকুর, নীলপুর চৌরঙ্গী বাজার, নামাল ডিহা, বাহিরি , ভাইটগড়, কালিনগর বাজার ও দুরমুঠ বাজার চায়ের দোকানগুলো প্রচার পর্ব চালায় ছাত্র ইউনিট, এছাড়া বর্তমানে ছাত্র সমাজ অনেকটাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে তাই সোশ্যাল মিডিয়ার উপরে জোর দেয়া হয়েছে প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের সঙ্গে এসএমএসের মাধ্যমে উত্তম বারিক কে ভোট দেয়ার জন্য আবেদন করা হচ্ছে, এছাড়া প্রায় এই মুহূর্তে দশ হাজারের বেশি ছাত্রছাত্রীর সঙ্গে এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হয় দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের। উত্তম বারিকের  সমর্থনে ছোট ছোট গ্রুপ করে ছাত্র ইউনিট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করছে।

এই এই প্রচার পর্বে নেতৃত্ব দিচ্ছে ছাত্রনেতা আবেদ আলী খান, টিএমসিপি ইউনিটের সভাপতি নিমাই দাস, ছাত্রনেতা নিতাই বারিক, বিশ্বজিৎ বারুই, রঞ্জিত দাস, শেখ জাভেদ, শেখ মুন্না, অরণ্যবর, সায়ন গিরি, সৌরভ কর, সৈকত মাঝি, সঞ্জয় বারুই প্রমুখ। ছাত্রনেতা আবেদ আলী খান বলেন উত্তম বারিকের সমর্থনে আমরা ছাত্র ইউনিটকে নিয়ে নিয়ে ছোট ছোট গ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় জোর দিচ্ছি এবং চায়ের দোকানে আলোচনা পর্ব জোর দিয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি এছাড়া জননেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজগুলো মানুষের কাছে তুলে ধরছি।

Related News

Also Read