Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

ফ্যান সারাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো  যুবকের

ফ্যান সারাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের দুরমুঠ গ্রামে।ওই গ্রামের যুবক শুভাশিস দেবনাথ (২৮) রবিবার দুপুরে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ফ্যানটি সারানোর চেষ্টা করে ।

সুইচ বন্ধ না করে সারাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে সংজ্ঞা হারায়। পরিবারের লোকেরা তাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত ময়না তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related News

Also Read