কাঁথির হরিসভা মন্দিরে রবিবার কাঁথি পৌর এলাকার বাসিন্দা মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অধিকারী ও উচ্চমাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকারী দুই ছাত্রকে সম্বর্ধিত করা হয় এবং তাদের মঙ্গল কামনায় ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়।
আশীর্বাদী পুষ্পস্তবক দিয়ে তাদের অভিনন্দন জানানো হয় এবং উচ্চশিক্ষায় উন্নতি লাভের কামনা করা হয়। মাধ্যমিকে কাঁথি মডেল ইনস্টিটিউশন থেকে সম্পদ পুরিয়া ৬৮৫ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করে। উচ্চমাধ্যমিকে ৪৯২ নম্বর পেয়ে সায়ন্তন মাইতি রাজ্যে পঞ্চম হয়েছে।

Post Views: 109





