Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

নির্বাচনী পথসভা ও যোগদান কর্মসূচি।

ইন্দ্রজিৎ আইচ :- গোরাবাজার কুমার হোস্টেল মোড়ে এই  পথসভা অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনী পথসভায় ৪০ টি পরিবার বিভিন্ন দল ছেড়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করলেন।
সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মোহনলাল রশিদের নির্দেশে বহরমপুর কেন্দ্রের প্রার্থী সোমনাথ পালের সমর্থনে গোরাবাজার কুমার হোস্টেল মোড়ে
এ পথসভা করা হয়।


সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মোহনলাল রশিদ বলেন, “যারা আমাদের দলে যোগদান করলেন তারা আমাদের দলে ভবিষ্যতে কাজ করবে।আমাদের দল ভালো মানুষের দল। মানুষকে কথা বলার সুযোগ দেয়। যারা যোগদান করলেন তাদেরকে আমাদের দলে স্বাগত জানালাম। রাজ্য ও কেন্দ্র দুজনেই সমান। তারা দুজনেই মানুষকে বোকা বানাচ্ছেন। আমাদের দলে কোন ধর্ম রাজনীতি চলে না মানুষের রাজনীতি চলে। যারা যোগদান করলেন তারা আগের দলে যোগ্য সন্মান না পেয়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান করলেন। তাঁরা ভবিষ্যতে সর্বভারতীয় আর্য মহাসভার হয়ে কাজ করবেন। “
এদিন পথ চলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভার লিফলেট ও ইস্তেহার বিতরণ করা হয় । আজকের  এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা  জেলা সভাপতি মোহনলাল রশিদ, বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল, জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি, জেলা সহ সভাপতি প্রতীক ব্যানার্জী, শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থ সারথি চ্যাটার্জী,  জেলা মহিলা সভা নেত্রী পুষ্পশ্রী চ্যাটার্জি  সহ দলের একাধিক নেতা ও কর্মীরা। এদিন পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

Related News

Also Read