Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ১৮ই মে, ২০২৬ )

এলাকার বিধায়ক ও কাউন্সিলারের সায়ন্তনকে সম্বর্ধনা প্রদান।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  সায়ন্তন মাইতি  উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছে ।তার প্রাপ্ত নম্বর ৪৯২। সায়ন্তন কাঁথি হাইস্কুলের ছাত্র।

প্রসংগত উল্লেখ থাকে এই সায়ন্তন মাধ্যমিক পরীক্ষা  ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে মেধা তালিকায় সপ্তম স্থান দখল করে ছিল।

সায়ন্তনের বাবা বানীব্রত মাইতি মহিষগোট শহীদ স্মৃতি কলা মন্দিরের শিক্ষক এবং মা সীতা রানী মাইতি জানা সাতমাইল হাইস্কুলের শিক্ষিকা।

সায়ন্তনের সাফল্যের খবর ওয়ার্ডে পৌঁছালে সকল মানুষ খুশিতে আত্মহার হয়ে উঠে। সেই উপলক্ষে রাতে সায়ন্তনের বাড়িতে উপস্থিত হয়ে পুস্পস্তবক, বই, পেন, স্মারক, মিষ্টি সামগ্রী উপহার তুলে দেন এলাকার বিধায়ক অরূপ কুমার দাস,এলাকার কাউন্সিলর তাপস দোলাই, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্তপ্রমুখ।

সায়ন্তন জানিয়েছে সে আগামী দিনে গরিব মানুষের সেবা করার জন্যে ডাক্তার হতে চায়।

Related News

Also Read