Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

দিব্যেন্দু অধিকারীর গাড়িতে তল্লাশি চালালো পুলিশ

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেজ ভাই তথা  তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তার গাড়িতে  তল্লাশি চালালো  পুলিশ । দলীয় সভায় যোগ দেওয়ার নামে  গাড়িতে করে টাকা বা গিফট সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কিনা পুলিশের তরফে খতিয়ে দেখার জন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয় বলে সুত্রের দাবি।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের কাঁথির দিঘা বাইপাসে এই তল্লাশি করা হয়।

কাঁথির মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি নির্বাচনী বিধির অংশ,বিধি অনুযায়ী প্রাক্তন সাংসদের গারী তল্লাশি হয়েছে।এই বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি

তল্লাসীর বিষয়টি সকলের সামনে আনেন দিব্যেন্দু অধিকারী ।জানান  তিনি বুধবার সন্ধ্যায় তাজপুরে একটি সভায় যাচ্ছিলেন।সেই সময় বাইপাশে ঘটনাটা হয়েছে । মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন তাকে বেশ কিছুক্ষণ পুলিশ তল্লাশীর নামে বিলম্ব করিয়েছে। তাই তার সভায় পৌঁছতে দেরি হল। তবে এই নিয়ে তার কোন অভিযোগ নেই। তিনি বরং গাড়ি তল্লাশি করবার জন্য পুলিশকে সহযোগিতা করেছেন।

Related News

Also Read