গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য সৃষ্টি হলো কাঁথি থানার দেউলপোতা গ্রামের। শনিবার সকালে দেউলপোতা গ্রামে সুমিতা শীট(১৮) কে পরিবারের লোকেরা ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের ঝুলতে দেখে। জানাজানি হলে প্রতিবেশীরা জড়ো হয়। পুলিশের খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল পাঠায়
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শাশুড়ি ও বৌমার ঝগড়ার কারণে আত্মঘাতী হয়েছে বৌমা। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে এটি হত্যা নাকি আত্মহত্যা। পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে প্রকৃত ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 82





