নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই যেন বিজেপি থেকে থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক বাড়ছে।
শনিবার রাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এগরায় তৃণমূলের অঞ্চল সভাপতি বিমল জানার নেতৃত্বে প্রায় ১২ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
দলত্যাগীদের দাবী শাসক দল তৃণমূল থেকে আমারা সব রকম সুযোগ সুবিধা পাচ্ছি। বিজেপি এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি। মমতা ব্যানার্জীর উন্নয়নকে সামনে রেখে আমারা এই দলে যোগ দিলাম।
দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে যোগদান করান এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। এদিন উপস্থিত ছিলেন বিবেকানন্দ অঞ্চল তৃণমূল সভাপতি বিমল জানা, সহ-সভাপতি কিশোর গোপাল ভূঞা, স্বপন মন্ডল, বলাই পাত্র প্রমুখ। পাশাপাশি, এদিন এগরা ২ ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের হুড়কুচিয়া ও বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উত্তর সিলামপুর গ্রামে বিজেপির এগরা ৩ মন্ডল সভাপতি দেবকুমার পন্ডার নেতৃত্বে ১০ টি পরিবারে প্রায় শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন শাসক ও বিরোধী জুজুধান দুই দলের মধ্যে ফুল বদল ঘিরে সরগরম এগরা।






