Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

উত্তম বারিকের সমর্থনে বলিষ্ঠ নির্বাচনী কমিটি গঠন।

লোকসভার নির্বাচনে  কাঁথি কেন্দ্রের তৃনমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থন রামনগর বিধানসভার পালধুই অঞ্চলে কর্মীসভায়  ২৫জনের একটি বলিষ্ঠ নির্বাচনী কমিটি গঠন করা হলো।

রামনগর বিধানসভার কনভেনার নিতাই চরণ সার এর উপস্থিতিতে নির্বাচনী কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য দীপক সার, রামনগর এক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বারিক , জেলা পরিষদ খাদ্য কর্মধ্যক্ষ  তমালতরু দাস মহাপাত্র, কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রিজিয়া বিবি, তপন প্রধান, অংশুমান পতি, আশিস পঞ্চাধ্যায়ী, মৌসুমি গিরি ,মানস দাস  , নবরঞ্জন দাস  ,ও অনন্য নেতৃবৃন্দ

এই পালধুই পঞ্চায়েতটি গত পঞ্চায়েত নির্বাচনে হাতছাড়া হয় শাসক দলের। দখল করেছে বিজেপি। দলের কর্মীরা এবং নেতৃত্বে কিছু অংশ অভিমান করে সক্রিয় রাজনীতি থেকে সরে যায়। দূরত্ব বাড়ায় শাসক দল তৃণমূলের সাথে।  তার ফলে পঞ্চায়েতটি  বিজেপি দখল করে বলে তৃণমূল নেতৃত্বের দাবি।  রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের নির্বাচনি কনভেনার নিতাই চরণ সার ও দীপক সার এর তত্বাবোধেনে অভিমানি কর্মী এবং নেতৃত্বেরা সব কিছু ভুলে আবার দলে ফিরলেন। তপন পধান,নবরঞ্জন দাস , আশিস পঞ্চাধ্যায়ী সহ একগুচ্ছ তৃণমূল নেতৃত্ব এবং কর্মী দলে  ফিরেছেন।   পালধুই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনি কনভেনার হলেন বনবিহারী মাইতি  ও নবরঞ্জন দাস, সবাই ফিরে আসাতে কর্মীদের মধ্যে চোখে পড়ার মতন খুশিরহাওয়া। 

লোকসভার নির্বাচনে প্রার্থী উত্তম বারিক পালধুই অঞ্চলে থেকে ভালো ভোটে  লিট পাবেন আশা করছেন।

Related News

Also Read