Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

অঘোরকামিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন

পূর্ব মেদিনীপুরের রামনগর এক ব্লক এলাকার অঘোরকামিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন। ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে।আগুনে পুড়ে প্রায় ভস্মিভূত এই স্বাস্থ্য কেন্দ্র। ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার ওষুধ, স্বাস্থ্য পরিষেবার সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলে সূত্রের খবর।

দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সমস্ত কিছু বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। স্বাস্থ্যপরিসেবা সাময়িক ব্যাহত হলেও দ্রুততার সাথে ফের পরিষেবা চালু করা যাতে যায় সেই ব্যবস্থা করছে প্রশাসন।

Related News

Also Read