পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভগবানপুর -৫ মন্ডলের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী – নেতৃত্বের উপরে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
বিজেপির অভিযোগ সোমবার রাত্রে তৃনমূলের দুষ্কৃতিরা হামলা চালায় বিজেপির আড়গোয়াল বুথ সভাপতি স্বপন দাস, এবং মথুরা অঞ্চলের মংরাজ বুথের সভাপতি সঞ্জয় প্রধানের উপরে।এই হামলার জেরে গুরুত্বর আহত হয়েছে বিজেপির দুই নেতা ।
মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর -৫ নং মন্ডলের আড়গোয়ালের বুথ সভাপতি স্বপন দাস এবং মথুরা অঞ্চলের মংরাজ বুথের সভাপতি সঞ্জয় প্রধানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ।এরপর এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে তৃনমূলের দুষ্কৃতিদের হামলায় আহত দুই নেতার সাথে দেখা করেন সৌম্যেন্দু ।
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন নির্বাচনে হার নিশ্চিত বুঝে হামলা করছে তৃনমূল।ইভিএমে এর জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন সৌম্যেন্দু অধিকারী।






