প্রদীপ কুমার সিংহ :- তীব্র দাবদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। তেমন রোদে মানুষ গরমে নাজেহাল হচ্ছে। সেই রোদের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর জন্য এলাকায় মানুষ শোকে আচ্ছন্ন। ঘটনাটি ঘটেছে সোনারপুরের থানার অন্তর্গত রাধাগোবিন্দ পল্লী এলাকায়। মৃতার নাম আলপনা মন্ডল। এই রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয় এক বাসিন্দা তাকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশের পক্ষ থেকে। দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকার বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায়। বাড়িতে একাই ছিল সে। বুধবার দুপুর সাড়ে ৩টা নাগাদ সে তার এক বান্ধবীর সাথে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে। তারপরেই এই দুর্ঘটনা ঘটে। পানি শুতে আরো খবর আলপনারা সোনারপুর রাধাগোবিন্দ পল্লী এলাকা ভাড়া থাকতো। গত দু-তিন মাস হয়েছে এই এলাকায় এসেছে। আসল বাড়ি ছিল কলকাতা এলাকায়।






