Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির।

বৃহস্পতিবার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ও বকসিসপূর বিবেকানন্দ উন্নয়ন সমিতি যৌথ উদোগে এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের পরিচালনায় ও সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাঁথি ১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের প্রশিক্ষন কক্ষে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষা শিবিরে নয়াপুট ও মাজিলাপূর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে ১১৩ জন চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ২৩ জন রোগী ছানী কেশ ধরা পড়ে। যাদের ছানী ধরা পড়েছে তাদের চৈতন্যপুরে গিয়ে বিনামূল্যে ছানী অপারেশন হবে।

Related News

Also Read