Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

মিলন মেলা উপলক্ষে অন্ন মহোৎসব ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার পুরুষোত্তম পুর মিলন মেলা ২০২৪ শুরু হলো শুরু হলো।
পরিচালনায় পূর্ব পুরুষোত্তম পুর গ্রামবাসী উৎসব সংস্থার আয়োজনে ৫ দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়েছে। ৪১ তম এই মিলন মেলায় অন্ন মহোৎসব এর আয়োজন করা হয় রবিবার ।


এই সংস্থার সূত্রে জানা যায় এই মেলা দশ দিনব্যাপী চলত। সাধারণ মানুষের কথা মাথায় রেখে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ও যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সমাপ্তি ঘটে। এই অন্ন মহোৎসবে স্থানীয় এলাকার সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তের সমাগম ঘটে। অন্ন প্রসাদ গ্রহণের জন্য প্রায় ১৩ হাজার ভক্ত উপস্থিত হন । এই সংস্থা কেবলমাত্র মায়ের পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ব্যস্ত থাকেন। উদ্বোধনের দিনে সাঁওতালি নৃত্য ও বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি প্রদর্শনীসহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা করা হয়।

Related News

Also Read