পবিত্র রমজান উপলক্ষে ইফতার পার্টিতে খাওয়ার পরে অসুস্থ হয়ে প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী নন্দকুমার হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। ঘটনায় প্রকাশ রবিবার সন্ধ্যায় নন্দকুমার ব্লকের কল্যানচক গ্রামে ইফতার পার্টিতে খাওয়া-দাওয়া হয। এই খাওয়ার আনানো হয়েছিল স্থানীয় একটি হোটেল থেকে। সেই খাবার খাওয়ার পরে সোমবার সকাল থেকে একে একে অসুস্থ হতে থাক। তাদের তড়িঘড়ি ব্লক প্রশাসন সুস্থ গ্রামবাসীদের নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি কল্যানচক গ্রামে একটি মেডিকেল টিম পাঠানো হয়। মেডিকেল টিম স্বাস্থ্য শিবির খুলে অসুস্থ গ্রামবাসীর চিকিৎসা করে। অসুস্থদের সুস্থতা কামনা করে তাদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেমন চলছে তাও তিনি পর্যবেক্ষণ করেন।
হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্যে আসা নয়। মানবিকতার খাতিরে অসুস্থদের সঙ্গে দেখা করলাম। একইসঙ্গে তাদের সুস্থতা কামনা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলাম। এখানে নো ভোট নো রাজনীতি। শুধুমাত্র সৌজন্যতা এবং মানবিকতা।






