অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেনিয়মের প্রতিবাদে সরব হল অভিভাবক বৃন্দ। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের বাতাসপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকরা একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। অভিযোগ এই কেন্দ্রে শিশুরা সঠিকভাবে খাওয়ার পায়না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা সঠিক সময়ে আসেনা। এর প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রানী মান্ডি বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্য।
অভিভাবকদের বলা হয়েছে সাড়ে সাতটার মধ্যে পড়ুয়াদের হাজির করাতে। কিন্তু পড়ুয়ারা আসে সাড়ে আটটা এবং নটার দিকে। সেই কারণে তখন খাওয়ার দাওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ যেমন পড়ুয়া আসে সেইমতো রান্না হয়। পরে এলে তাদের খাওয়ার দেওয়া সম্ভব হয়ে ওঠেনা। বুঝতে পারা যায় না কতজন শিশু আসবে। সেই কারণে এই সমস্যা দাঁড়িয়েছ। অভিযোগকারীদের কথায় তারা পঞ্চায়েত ও সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানাবেন।সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান জানিয়েছেন অভিযোগ এলে বিষয়টি দেখা হবে।






