Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেনা সৌমেন্দু অধিকারী।

হার নিশ্চিত বুঝে তৃনমূল পুলিশকে ব্যবহার করে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে অভিযোগ করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন ভগবানপুর ,খেজুরি, সহ আরো বেশ কিছু এলাকায় বেছে বেছে বিজেপি কর্মী দের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পোরা হচ্ছে।
তৃণমূল এই পুলিশকে ব্যবহার করে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।

সাংবাদিক বৈঠকে সৌম্যেন্দু অভিযোগ করেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক তাঁর এলাকাধীন বিভিন্ন থানার ওসি ,আই,সিদের দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে।তাঁর দাবি কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপুল সংখ্যক ভোটে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই পুলিশ দায়িত্ব নিয়ে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ কর্মী সমর্থককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে।

এই ঘটনা নির্বাচন কমিশনকেও লিখিত জানাবেন বলে জানিয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।

Related News

Also Read