গরু পাচার রুখতে প্রশাসন যত শক্ত হচ্ছে,ততই নতুন নতুন পন্থা ব্যাবহার করছে পাচারকারীরা।
এতোদিন দেখা গেছে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে গরু, কোথাও আবার দেখা গেছে জলপথে, আবার কোথাও কন্টেনারে।পুলিশ প্রশাসন কড়া হলে ফাঁকা রাস্তা দিয়ে,একটু ঘুর পথে কিংবা রাত্রের অন্ধকারে পাচার করা হয়েছে গরু।
তবে এবারে একেবারে অন্য কায়দায় ।গরু পাচারের জন্যে ব্যাবহার করা হচ্ছে তেলের ট্যাঙ্কার ! তেলের গাড়িতে তেল নিয়ে যাওয়ার পরিবর্তে পাচারের জন্যে নিয়ে যাওয়া হচ্ছিলো গরু!
পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার ইটাবেড়িয়া রাস্তায় ঘটনাটা সকলের নজরে আসে।গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ একটি ট্যাংকার পিছন ধাওয়া করে তাকে আটকায়।তারপর ট্যাঙ্কারের ঢাকনা খুলতেই তার মধ্য থেকে দশটি গরু উদ্ধার হয় !
এই ঘটনায় সেই তেল ট্যাঙ্কারকে আটক করার পাশাপাশি গাড়ির চালককে অ্যারেস্ট করেছে পুলিশ।জানা গেছে গরু বোঝাই তেল ট্যাঙ্কার গাড়িটি আসছিল উড়িষ্যা থেকে।






