Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

বাল্যবিবাহ রোধ, শিশুপাচার ও নারীপাচার রোধ বিষয়ে বিশেষ কর্মশালা পূর্ব মেদিনীপুরে।

বাল্যবিবাহ রোধ, শিশুপাচার ও নারীপাচার রোধ বিষয়ে বিশেষ কর্মশালা আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক, ডি পি ও,ডি এল এস এ সচীব জাজ সমরেন্দ্রনাথ বেরা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লকের সি. ডি. পি .ও. সহ ডি. সি. পি. উ .এর আধিকারিক ও জেলার ১৯ টি এন.জি.ও প্রধিনিধিগন । কাঁথি মহকুমার নেতাজী পাঠচক্র, বিক্রমনগর উদয়ন সংঘ, শিউলীপুর উদয়ন সংঘ, কাজলা জনকল্যাণ সমিতি প্রভৃতির সম্পাদকগন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলা বাল্যবিবাহতে রাজ্যে শীর্ষস্থান অধিকার করায় সভায় উপস্থিত সবাই উদ্বেগ প্রকাশ করেন। কীভাবে তা কমানো যায় তা নিয়ে নীতি নির্ধারণ করা হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক।

Related News

Also Read