Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।

কাঁথি থেকে বাড়ি দাদনপাত্রবাড় গ্রামে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। অপর এক যুবক কলকাতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি কারনে দুর্ঘটনা ঘটলো তার প্রকৃত তথ্য না পাওয়া গেলেও স্থানীয়দের অনুমান কোন এক অজানা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি আটটা নাগাদ দীঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের হাতিবাড়িয়ার কাছে। কাঁথি থেকে বাইক চালিয়ে রামনগর দুই ব্লকের দাদনপত্রবাড় গ্রামের বাসিন্দা মদনমোহন মিদ্দা ও অরুন শীট বাড়ি ফিরছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ চালক ও আরোহী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মদনমোহন মিদ্দা (২১) এর মৃত্যু হয়।

দুজনকে গুরুতর যক্ষম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মদন মোহন কে মৃত বলে ঘোষণা করেন। অরুণের অবস্থা অবনতি হলে কলকাতায় রেফার করে। এই ঘটনায় দাদনপাত্রবাড় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মদনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনেকের অনুমান রাস্তায় মাটি পড়ে থাকার জন্য চাকা স্কীট করে দুর্ঘটনা ঘটে।তবে কি কারনে ঘটেছে তা এখনো জানা যায়নি।

Related News

Also Read