Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

পশ্চিম মেদিনীপুরে দুটি দমকল কেন্দ্রের শীঘ্রই কাজ শুরু হবে জানালেন মন্ত্রী সুজিত বসু।

পূর্ব মেদিনীপুর জেলায় প্রস্তাবিত একাধিক দমকল কেন্দ্র করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে সবং এবং গড়বেতাতে দুটি দমকল কেন্দ্র শীঘ্রই কাজ শুরু করবে। শনিবার কাঁথি দমকল কেন্দ্র পরিদর্শনে এসে জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি আরো বলেন চুক্তিবদ্ধ কর্মীদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সুবিধা করে দিয়েছেন। তাদের চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে। পোশাকের টাকা দিয়ে দেওয়া হয় পুলিশ বিভাগের মতো। নিয়মিত বেতন বৃদ্ধির একটি পরিকাঠামো তৈরি করে দেয়া হয়েছে। কাঁথি দমকল কেন্দ্র পরিদর্শনে এসে দমকল কেন্দ্রের আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য, ডিভিশনাল ফায়ার অফিসার বামদেব চৌধুরী, কাঁথির দমকল বিভাগের ওসি মনতোষ সাউ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

এদিন কাঁথি পুরসভার কাউন্সিলর নিত্যানন্দ মাইতি দমকল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করেন। তিনি বলেন দমকল মন্ত্রী রুটিন পরিদর্শনে এসেছিলেন এবং উন্নয়নের জন্য বৈঠক করেছেন। নিত্যানন্দ মাইতি বলেন মন্ত্রী খোঁজখবর নিয়েছেন দমকলের পরিষেবা কিরকম দেওয়া হচ্ছে। এছাড়াও দিদির দেওয়া প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষ কেমন পাচ্ছে তারও খোঁজ-খবর নেন কাউন্সিলর এর কাছ থেকে।

Related News

Also Read