Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

অমিত সাহার বঙ্গ সফর বাতিল!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার বঙ্গ সফর বাতিল। বিজেপির দলীয় সূত্রে জানা গেছে ২৯শে জানুয়ারি সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে জনসভা করে লোকসভা নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা ছিল.। আমিত সাহার বঙ্গ সফর বাতিল হওয়ায় বিজেপি কর্মী দের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মেচেদার জনসভার প্রায় চূড়ান্ত প্রস্তুতি শেষের দিকে।মঞ্চ বাঁধারর কাজ, হেলিপ্যাড ময়দান প্রস্তুত, সবই প্রায় সম্পূর্ণর পথে। মাঠে যখন নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছে কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। ঠিক সেই সময় দুপুর দুটো নাগাদ অমিত সহার বঙ্গ সফর বাতিল বলে এটি মেসেজ আসে। বঙ্গ সফর কেন বাতিল হল এই সম্পর্কে দলীয় কর্মীরা কিছুই বলতে পারেননি। মেসেজে সেইভাবে কোন কথা বলা হয়নি। পরবর্তী বঙ্গ সফর কবে হবে তাও জানানো হয়নি বলে সূত্রের খবর।

Related News