Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

অমিত শাহ এর জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপির প্রতিনিধি দল।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ আগামী ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেছেদায় জনসভা করতে আসছেন।সেই সভায় বড় চমক ঘটতে চলেছে বলে বিজেপির নীচুতলার কর্মীদের কেউ কেউ দাবি করেছেন।উল্লেখ্য গত ২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরের সভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী।

মেছেদা ইসকন মন্দিরের পার্শ্বস্ত মিতালি সংঘের মাঠে আগামী ২৯ তারিখ জনসভা হবে। তাই হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। আজ বৃহস্পতিবার বিজেপির একটি প্রতিনিধিদল আসেন মেছেদায় মাঠ পরিদর্শনে।এদিন প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্যের অবজারভার মঙ্গল পান্ডে,এছাড়াও ছিলেন রাজ্য ও জেলার প্রতিনিধিরা।

Related News

Also Read