প্রদীপ কুমার সিংহ:- শীতের রাতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগণা জেলা বারাইপুর থানা অন্তত বারুইপুর ধপধপি রেল স্টেশনের কাছে। এলাকায় চুরিতে বাধা দিতে গিয়ে আক্রান্ত এক এলাকাবাসী। বুধবার গভীর রাতে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি রেল স্টেশনের পাশেই একটি সোনার দোকানে শাটার ভেঙে চুরি করছিল দুষ্কৃতী দল। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতির দল। দুষ্কৃতী দলকে পালানোয় বাধা দিতে গিয়ে লোহার রডের দ্বারা আক্রান্ত ১ গ্রামবাসী। সোনার দোকানের মালিক শম্ভু ঘোষ জানান, বুধবার রাত্রে দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি।
রাত্রি সাড়ে তিনটার সময় একজন খবর দেয় দোকানে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখে সাটার সব খোলা দোকানে ভেতর আইন চেস্ট আলমারি এবং শোকেসের কাঁচ ভাঙ্গা আলমারি ও শোকেস এর মধ্যে মধ্যে যাহা গয়না ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীয়া। এলাকার মানুষ জানান আনুমানিক তিন থেকে চারজন দুষ্কৃতীরা। প্রায় এক কেজি রুপোর গহনা ও ১৫ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। যারা আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনায় এলাকায় রয়েছে চাপা আতঙ্ক। ব্যবসায়ীরা বারুইপুর থানার পুলিশের টহলদারির দাবি জানিয়েছেন। বারুইপুর থানা পুলিশ এ সোনার দোকানের এই চুরির ব্যাপারে তদন্ত শুরু করেছে।






