পূর্ব মেদিনীপুর জেলায় প্রাকৃতিক দুর্যোগের মাঝেই লরি ও প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের এবং আহত ১।
জানা গিয়েছে, এদিন বিকেলে ঘাটালের দিকে গন্তব্যরত এক প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে একটি লরি। পরে ওই প্রাইভেট গাড়িটি ফের ধাক্কা মারে এক বাইক আরোহীকে। ওই বাইক আরোহী যশোরা থেকে কেসাপাটের দিকে আসছিল ভয়াবহ এই দুর্ঘটনায় কবলে পড়ে।ঘাটাল হাসপাতালের ডাক্তার সুদীপ্ত ঘাটা।এবং মোটরসাইকেল আরোহী যশোর আর বাসিন্দা গনেশ পাত্র।
সূত্রের খবর ঘটনাস্থলে মৃত্যু হয়, যশোরের বাসিন্দা গণেশ পাত্রের। এবং আশঙ্কা জনক অবস্থায় ওই ডাক্তারের চিকিৎসা চলছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।দুর্ঘটনার পরে পাঁশকুড়া থানা পুলিশের তৎপরতায় পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। হাসপাতাল নিয়ে এলে বাইক আরোহী যশোরের বাসিন্দা গণেশ পাত্রেরকে মৃত বলে জানান হাসপাতালের চিকিৎসক। আহত ডাক্তারের চিকিৎসা চলছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল বলে জানা গেছে।






