Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

স্কুলের দুদিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ।

প্রদীপ কুমার সিংহ:- দুদিন ব্যাপী স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হলো বারুইপুরে। বারুইপুর হাই স্কুলের পরিচালনা দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে। এই ক্রীড়া প্রতিযোগিতা ১৬৫ বছরের পদার্পণ করে। শুভ্রজিত সেনাপতির সঙ্গে কথা বলে জানা যায় এই স্কুলটি ১৮৫৬সালে স্থাপিত হয় তারপর থেকেই ক্রিড়া প্রতিযোগিতা আরম্ভ হয় বারুইপুরের বিভিন্ন মাঠে। এ বছর বারুইপুর রবীন্দ্রভবনের সামনে নিউ ইন্ডিয়ান মাঠের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় ১০০,২০০,৪০০,৮০০,১৫০০মিটার দৌড়, কিকিং দা ফুটবল, লং জাম্প, হাই জাম্প,, উইকেটে থ্র,অঙ্ক দৌড়। সবচেয়ে আকর্ষণীয় ছিল শিক্ষকদের ১০০ মিটার দৌড় ও শিক্ষিকাদের পাসিং বল প্রতিযোগিতা। মোট ২৭ টি ইভেন্ট ছিল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্টুডেন্টরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে।

প্রায় দু হাজার প্রতিয়োগীতায় অংশ গ্রহণ করে। তবে একজন প্রতিযোগী তিনটি ইভেন্টের বেশি নাম নেওয়া হয়নি।তিনি আরো বলেন ছাত্রদের শুধু পড়াশোনা করলেই হয়না, খেলাধুলা করলে ছাত্রদের শরীর গঠন ভালো হয়। যদিও বেশিরভাগ ছাত্র এখন সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে পড়েছে সেই জায়গা থেকে ছাত্ররা যদি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে তাহলে তাদের শরীরে গঠন ও মন ভালো থাকে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রত্যেক সফল ছাত্রকে সংশয় পত্র ও পুরস্কৃত করা হয়। স্কুলে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছর জানুয়ারি মাসে মিডিলের দিকে হয়।

Related News

Also Read