Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

নন্দীগ্রামে গ্যাসের সিলিন্ডার ফেটে ভস্মীভূত একটা বাড়ি।

ইংরেজী বর্ষের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গ্যাসের সিলিন্ডার ফেটে ভস্মীভূত হল একটা বাড়ি ।রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের পুরুষোত্তমপুর গ্রামে।
পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা সুভাষ দলুইর পুত্রবধূ দুপুরে বাড়িতে গ্যাসের ওভেন জ্বালিয়ে দুধ গরম করছিলেন। ঠিক সেই সময় গ্যাসের পাইপলাইন লিখেস করে যায়। মুহুর্তের মধ্যে আগুন লেগে যায় গ্যাসের সিলিন্ডারে, এবং কোন কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। গ্যাসের আগুনে রশ্মিভূত হয়ে যায় পুরো বাড়ি। এলাকার প্রতিবেশীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনের বিভীষিকায় বশীভূত হয়ে গেছে সুভাষ দলুই বাবুর বাড়ি।
বাড়িতে জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুই পুরের ছাই হয়ে গেছে। অসহায় হয়ে পড়েছে নন্দীগ্রামের দলুই পরিবার।হতাহতের ঘটনা ঘটেনি

Related News

Also Read