Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

রামনগরের ১ নম্বর ব্লকে দুবলাবাড়ী প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেটবাড়ীতে দিন দুপুরে চুরি নগদ টাকা সহ সোনার গহনা লোপাট।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর-১ ব্লকের তালগাছাড়ি -২ পঞ্চায়েতের দুবলা বাড়ীতে বুথে গতকাল অর্থাৎ শনিবার প্রাক্তন দেপুটি ম্যাজিস্ট্রেট । রবি প্রধানের বাড়িতে সন্ধ্যার দিকে চুরি হয়ে গেল নগদ টাকা সহ সোনার গহনা। পরিবারের সূত্রে জানা যায় রবি প্রধান অসুস্থতার কারনে কলকাতায় থাকেন, আর তার পরিবারের লোক জন কাজের সুত্রে সন্ধ্যার দিকে বাইরে জান, এসে দেখেন বাড়ির দরজা ভাঙ্গা এবং চারটি ঘরের দরজা ভাঙ্গা এবং বাড়ির ভিতরে যেসব কাগজপত্র ছিল, বাক্স ছিল, সব ছাদের উপরে এবং দেখেন বাড়িতে যে রাখা হয়েছিল নগদ টাকা এবং সোনার গহনা কোন কিছু নেই, তখন তিনি বুঝতে পারেন যে তার বাড়ি চুরি হয়ে গেছে। পাশাপাশি এলাকাবাসী কে জিজ্ঞাসা করায় বলে আমরা কোন কিছুই জানিনা, কে বা কারা কখন চুরি করল তাও এখন জানা যায়নি।
এবং দেখা যায় বাড়িতে আলমারি ভাঙ্গা অবস্থায় আছে বিভিন্ন প্রকার জিনিসপত্র ভাঙ্গা অবস্থায় আছে এলোমেলো অবস্থায় আছে, আরো একটি চুরির ঘটনা ঘটে গেল রামনগরের উপর।
পুরো ঘটনাটি মান্দারমনি কোস্টাল থানায় লিখিত চুরির অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে, ঘটনাস্থলে মান্দারমনি কোস্টাল থানার পুলিশ, পুরো ঘটনাটিকে তদন্ত করার চেষ্টা করছে যদিও এখনো কোনো অভিযুক্তকে ধরা যায়নি বা আটক করা হয়নি।

Related News

Also Read