Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

শিয়াখালীতে বাইকের সঙ্গে মাছের গাড়ি সংঘর্ষে মৃত্যু যুবকের।

পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর থানা শিয়াখালীতে বাইকের সঙ্গে মাছের গাড়ি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। রবিবার রাত্রিতে শিয়াখালী এলাকায় মাছ বোঝাই করার জন্য ফটো হাতি গাড়িগুলো দাঁড়িয়েছিল। এই সময় প্রবোধ মন্ডল নামে এক যুবক বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছোট হাতি গাড়ি গুলোতে। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবক ভগবানপুরের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related News

Also Read